খুলনা বিশ্ববিদ্যালয় দিবসে শোভাযাত্রাশোভাযাত্রাসহ বিভিন্ন কর্মসূচি পালন করে খুলনা বিশ্ববিদ্যালয় দিবস উদযাপিত হয়েছে। শনিবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ১১ টায় মহানগরীর শিববাড়ির মোড়ে বেলুন উড়িয়ে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান বিশ্ববিদ্যালয় দিবসের উদ্বোধন করেন। শোভাযাত্রাটি রয়েল চত্বরে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রা শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপাচার্য। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ ইউনেস্কোর স্বীকৃতি পাওয়ায় আনন্দ শোভাযাত্রা ও বিশ্ববিদ্যালয় দিবসের শোভাযাত্রায় অংশ নেওয়ায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের ধন্যবাদ জানান।
খুলনা বিশ্ববিদ্যালয় দিবসে শোভাযাত্রা উদ্বোধনশোভাযাত্রায় ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ, ডিনরা, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), ডিসিপ্লিন প্রধান, ছাত্রবিষয়ক পরিচালক, প্রভোস্টসহ বিভাগীয় প্রধান এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।
এছাড়া এছাড়া বাদ যোহর বিশ্ববিদ্যালয় জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয় মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান, শহীদ মিনার চত্বর, অদম্য বাংলা ও কটকা স্মৃতিসৌধে প্রদীপ প্রজ্জ্বালন ও ক্যাম্পাসে আলোকসজ্জা করা হয়েছে।