আটক ব্যক্তিরা হলেন- বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিন, বেনাপোল ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি সদস্য আলমগীর হোসেন, বেনাপোল পৌর কমিশনার ও যুবদলের সদস্য আহাদ আলী ও যশোর জেলা ছাত্রদলের সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান সুমন।
আটক পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিনের স্ত্রী জানান, গভীর রাতে পোর্টথানা পুলিশের উপ পরিদর্শক (এসআই) মনির হোসেন বাসায় এসে তার স্বামীকে দরকার আছে বলে ডেকে নিয়ে যায়। অপর তিন জনকে একই কথা বলে আটক করা হয় বলে তাদের পরিবার দাবি করেন।
বেনাপোল পোর্টথানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক সুমন বাংলা ট্রিবিউনকে জানান, নাশকতামূলক কর্মকাণ্ডের আশঙ্কায় তাদেরকে আটক করা হয়েছে। তাদের বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে। আজ দুপুরে তাদেরকে যশোর আদালতে পাঠানো হবে।