ওসি শওকত হোসেন জানান, হরিণাকুন্ডু উপজেলার পার-মথুরাপুর গ্রামের মাতব্বর মকি বিশ্বাসের সমর্থকদের গরুতে শুক্রবার (১ ডিসেম্বর) বিকালে একই গ্রামের নিয়ামত মন্ডলের সমর্থকদের ক্ষেতের পালং শাক খেয়ে ফেলে। এ ঘটনার জের ধরে উভয় গ্রুপের সমর্থকরা শনিবার সকাল ৯ টার দিকে দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় গ্রুপের অন্তত ১৫ জন আহত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
তিনি আরও জানান, আহতদের মধ্যে ১০ জনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এখনও মামলা হয়নি।