বেনাপোল চেকপোস্টের নোম্যান্সল্যান্ড থেকে পরিত্যক্ত অবস্থায় ৪৫ হাজার টাকার (বঙ্গবন্ধুর ছবি সংবলিত) পাঁচ টাকার নোট পেয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। সোমবার (০৪ ডিসেম্বর) সকাল ১০টার দিকে পরিত্যক্ত একটি স্কুলব্যাগ থেকে টাকাগুলো উদ্ধার করা হয়।
বেনাপোল আইসিপি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার হারাধন জানান, বেনাপোল চেকপোস্টের নোম্যান্সল্যান্ডে একটি ব্যাগ পড়ে থাকতে দেখে বিজিবি’র সদস্যরা ওই ব্যাগের প্রকৃত মালিককে খোঁজ করে। প্রায় ১ ঘণ্টা খোঁজার পর ব্যাগের মালিককে না পেয়ে, ক্যাম্পে নিয়ে তল্লাশি করা হলে নোটগুলো পাওয়া যায়।
বেনাপোল আইসিপি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার হারাধন ৪৫ হাজার টাকার পাঁচ টাকার নোট পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, পরিত্যক্ত অবস্থায় পাওয়া টাকাগুলো বেনাপোল বন্দর থানায় জমা দেওয়া হয়েছে।
আরও পড়ুন: নওগাঁয় মাদক ও পাজেরো গাড়িসহ আটক ২