ঝিনাইদহে জেএমবি সদস্য গ্রেফতার

১২ঝিনাইদহ শহরের মুজিব চত্বর এলাকা থেকে জেএমবি সদস্য মাসুম বিল্লাহকে (১৯) গ্রেফতার করেছে র‌্যাব। সোমবার গভীর রাতে কবি গোলাম মোস্তফা সড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মাসুম বিল্লাহ কোটচাঁদপুর উপজেলার হরিনদিয়া গ্রামের আমিনুল ইসলামের ছেলে।

র‌্যাব-৬, সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মনির আহমেদ জানান, চুয়াডাঙ্গার দামুরহুদা মডেল থানার সন্ত্রাস বিরোধী আইনের একটি মামলার আসামি মাসুম বিল্লাহ ঝিনাইদহ শহরে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।মঙ্গলবার দুপুরে তাকে চুয়াডাঙ্গা আদালতে সোপর্দ করা হয়েছে।