দৌলতপুর হানাদার মুক্ত দিবস পালিত

দৌলতপুর হানাদার মুক্ত দিবসে সভাকুষ্টিয়ার দৌলতপুরে হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। শুক্রবার (৮ ডিসেম্বর) সকাল ৮টায় উপজেলার রফিকনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে শহীদ মুক্তিযোদ্ধা রফিকের কবরে পুষ্পস্তবক অর্পণ ও বিশেষ দোয়া, সকাল ৯টায় ধর্মদহ মাঠে শহীদ মুক্তিযোদ্ধা আব্দুল মমিনের কবরে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেমা পাঠ করা হয়। এরপর মুক্তিযোদ্ধাদের নিয়ে একটি শোভাযাত্রা বের করা হয়।

পরে বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌফিকুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য আলহাজ রেজাউল হক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আল মামুন, দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা খান, দৌলতপুর মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার কামাল হোসেন দবির প্রমুখ।