সুন্দরবন থেকে ট্রলারসহ আটক ৫

আটকসুন্দরবনের গহীনে সন্দেহজনক গতিবিধির অভিযোগে ট্রলারসহ পাঁচ জনকে আটক করেছে নৌবাহিনী। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) রাতে পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের আকরাম পয়েন্ট এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- হাসান আলী শেখ (৪৩), মোজাম্মেল (৪৫), আবু হানিফ (৩৯), শফিকুল গাজী (৪০) ও আইয়ুব আলী (৪৫)। শুক্রবার (৮ ডিসেম্বর) বিকাল নাগাদ আটক পাঁচ জনকে পুলিশ হেফাজাতে জিজ্ঞাসাবাদ করা হয়।

পুলিশ জানায়, গত বুধবার (৬ ডিসেম্বর) রাতে আকরাম পয়েন্ট এলাকায় নৌবাহিনীর টহল দল সন্দেহজনক গতিবিধি দেখে ট্রলারসহ ওই পাঁচ ব্যক্তিকে আটক করে। দস্যুদের সঙ্গে সম্পৃক্ততা থাকতে পারে এমন সন্দেহে ট্রলারসহ তাদের আটক করে মোংলা থানায় সোপর্দ করা হয়।

এ ঘটনায় নৌবাহিনীর পিও মনিরুল ইসলাম বাদী হয়ে মোংলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এ অভিযোগের তদন্তকারী কর্মকর্তা মোংলা থানার এসআই মোস্তফা জানান, প্রথমিকভাবে ধারণা করা হচ্ছে-আটক ব্যক্তিরা সবাই সাধারণ মৎস্যজীবী। পুলিশ হেফাজতে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।