দামুড়হুদা থানার ওসি আকরাম হোসেন জানান, উপজেলার কুড়লগাছি ইউনিয়নের সদাবরি গ্রামে আবুল কাশেমের ছেলে মাহতাব উদ্দীনের (২৬) সঙ্গে একই উপজেলার বাঘাডাঙ্গা গ্রামের খোদাবক্সের স্কুল পড়ুয়া মেয়ের (নবম শ্রেণির ছাত্রী) বিয়ের কথা চূড়ান্ত হয়। গত শুক্রবার বিকালে কনের বাড়িতে বরসহ অতিথিরা উপস্থিত হয়। খাওয়া-দাওয়া শেষ করে বিয়ের প্রস্তুতি নিতে থাকে তারা। এসময় খবর পেয়ে কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে হাজির হন। পুলিশের উপস্থিতি টের পেয়ে বরসহ বর পক্ষের লোকজন পালিয়ে যায়। পরে কনের বাবা খোদা বক্সকে আটক করে পুলিশ। সন্ধ্যায় ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে খোদাবক্সকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। শনিবার সকালে খোদাবক্সকে কারাগারে পাঠানো হয়েছে।