নারীদের মাঠে যেতে মাইকিং করে মানা: ইমামসহ তিন জন রিমান্ডে

 

কল্যাণপুর জামে মসজিদনারীদের ফসলের মাঠে যেতে মানা করে মাইকিং করার ঘটনায় মসজিদের ইমামসহ তিন জনকে রিমান্ডে নেওয়া হয়েছে। তারা হলেন কল্যাণপুর জামে মসজিদের ইমাম আবু মুছা, মসজিদ কমিটির সভাপতি আলতাফ হোসেন ও সাধারণ সম্পাদক মতিয়ার রহমান। তাদেরকে একদিন করে রিমান্ড দিয়েছেন আদালত।

বুধবার (১৩ ডিসেম্বর) বিকাল সাড়ে তিনটার দিকে শুনানি শেষে কুষ্টিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মিজানুর রহমান রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে কুমারখালী থানার পুলিশ রিমান্ডের আবেদন করলে আসামিদের জেলা কারাগার থেকে নিয়ে এসে আদালতে হাজির করা হয়। আদালত শুনানি শেষে প্রত্যেককে এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

প্রসঙ্গত, গত শুক্রবার কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নের কল্যাণপুর গ্রামের জামে মসজিদ থেকে নারীদের মাঠে যাওয়া বন্ধে মাইকিং করা হয়। এ ঘটনায় মঙ্গলবার ওই মসজিদের ইমাম আবু মুছা, মসজিদ কমিটির সভাপতি আলতাফ হোসেন ও সাধারণ সম্পাদক মতিয়ার রহমানকে গ্রেফতার করে পুলিশ। এরপর বুধবার দুপুর ২টার দিকে তিন আসামিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মিজানুর রহমানের আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হয়। আদালত শুনানি শেষে প্রত্যেককে এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আরও পড়তে পারেন: নারীদের মাঠে যেতে মাইকিং করে মানা, ইমাম আটক