খুলনায় এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা

খুলনাখুলনায় খলিলুর রহমান সিয়াম (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৬ডিসেম্বর) সন্ধ্যার  দিকে নগরীর চানমারি এলাকায় এ ঘটনা ঘটে। খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত জানান।

নিহত সিয়াম চানমারি চতুর্থ গলি এলাকার বাসিন্দা আইনাল হকের ছেলে। সে রূপসা মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী।

ওসি জানান, মঙ্গলবার  সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দুর্বৃত্তরা খলিলুর রহমান সিয়ামকে ধারালো অস্ত্র দিয়ে পায়ে, হাতে এবং ঘাড়ে কুপিয়ে জখম করে। আশংকাজনক অবস্থায় স্বজনরা  তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাত ৮টা ২০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, এলাকায়  মাদক সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এ ঘটনা ঘটতে পারে। এ ঘটনায় মামলা দায়ের করা হবে।