বকশীগঞ্জ পৌর নির্বাচনের ফল স্থগিত





তিন মেয়র প্রার্থীএকটি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত থাকায় বকশীগঞ্জ পৌরসভার নির্বাচনের ফল ঘোষণা স্থগিত করা হয়েছে। বকশীগঞ্জ পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মঞ্জুরুল আলম জানান, ১২ কেন্দ্রের মধ্যে ১১ কেন্দ্রের ফলে স্বতন্ত্র মেয়র প্রার্থী নজরুল ইসলাম সওদাগর জগ প্রতীক নিয়ে পেয়েছেন ৮৫৯৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মেয়র প্রার্থী ফখরুজ্জামান মতিন ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৭৫০৫ ভোট। আর আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী শাহীনা বেগম নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৫১৬০ ভোট। স্থগিত কেন্দ্রের মোট ভোট সংখ্যা ১৫২৮। নিকটতম দুই প্রার্থীর ভোট ব্যবধান স্থগিত কেন্দ্রের ভোটের চেয়ে কম হওয়ায় স্থগিত কেন্দ্রের পুনরায় নির্বাচন অনুষ্ঠানের পর বকশীগঞ্জ পৌরসভা নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণা করা হবে।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুপুরে জামালপুরের বকশীগঞ্জ পৌরসভার মালিরচর হাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ব্যালট পেপার ছিনতাই ও জোরপূর্বক সিল মারার অভিযোগে ওই কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করে প্রিসাইডিং অফিসার।