যশোরে বোমা হামলায় আওয়ামী লীগ কর্মী নিহত

যশোরযশোরের ঝিকরগাছায় প্রতিপক্ষের বোমা হামলায় আওয়ামী লীগ কর্মী আব্বাস মোড়ল (৪৫) নিহত হয়েছেন। তিনি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কামাল হোসেনের ভাই। তার বাবার নাম হাজরা মোড়ল।      



বুধবার (৩ জানুয়ারি) বেলা ১২টার দিকে ঝিকরগাছা উপজেলার চন্দ্রপুর গ্রামে এই ঘটনা ঘটে।  
যশোরের সহকারী পুলিশ সুপার মো. মেহেদি ইমরান সিদ্দিকী এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি ঘটনাস্থলের দিকে রওনা হয়েছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন।
উপজেলা ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমান শিপলু বাংলা ট্রিবিউনকে জানান, বেলা সাড়ে ১১টার দিকে কামালকে হত্যার উদ্দেশ্যে কৃষ্ণনগর এলাকার সন্ত্রাসী ইলিয়াস, রিংকু, শুভ, মানিকসহ কয়েকজন তাদের চন্দ্রপুরস্থ বাড়িতে বোমা হামলা চালায়। ওই সময় কামাল পালিয়ে গেলে একটি বোমা তার ভাই আব্বাসের শরীরে লাগে। এতে তিনি মারা যান।   
ঝিকরগাছা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম নিহত আব্বাসকে আওয়ামী লীগ কর্মী বলে নিশ্চিত করেছেন।