ওসি কে. এম শওকত হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের উপ-পরিদর্শক নিপুন বোস হরিণাকুন্ডু হাসপাতাল এলাকার মসজিদের সামনে থেকে তাকে গ্রেফতার করে।
উল্লেখ্য, মাত্র ৫০ টাকা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ার এক পর্যায়ে গত বুধবার সকালে ২ বছরের একমাত্র শিশু কন্যা লিথিকে আছাড় মেরে হত্যা করে লিটন পালিয়ে যায়। এ ঘটনায় লিথির নানা শওকত হোসেন বাদী হয়ে জামাই লিটন মন্ডল ও তার পিতা মাতাসহ তিন জনকে আসামি করে হরিণাকুন্ডু থানায় একটি হত্যা মামলা দায়ের করে।
আরও পড়ুন- মায়ের কোল থেকে নিয়ে শিশুকে আছড়ে হত্যা করলো বাবা