ওসি আলমগীর হোসেন জানান, শনিবার সকালে গোয়ালপাড়া গ্রামের খালের মধ্যে অজ্ঞাত এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
তিনি আরও জানান,শুক্রবার রাতে কোনও এক সময় তাকে হত্যা করে ওই স্থানে ফেলে রাখা হয়েছে। নিহতের নাম পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।