এএসপি জয়নুল আবেদিন জানান, কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহ কুঠিবাড়ীতে রাষ্ট্রপতির সফর উপলক্ষে পুলিশ সদস্যরা সেখানে দায়িত্ব পালন করতে গিয়েছিলেন। দায়িত্ব পালন শেষে বাসে করে ৪০ জন পুলিশ সদস্য বাসে করে কুষ্টিয়া পুলিশ লাইনে ফিরছিলেন। বাসটি কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের কুষ্টিয়া কেন্দ্রীয় বাস টার্মিনালের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাককে সাইড দিতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। পরে কুষ্টিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) তাপস কুমার সরকার জনান, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।
এএসপি আরও জানান, আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।