প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এসআই নিরব হোসেন জানান, যশোর থেকে কালীগঞ্জগামী গড়াই পরিবহনের বাসটি (সাতক্ষীরা ব ১১-০০০৯) ঘটনাস্থলে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ১২ জন বাস যাত্রী আহত হন। তবে আহতদের পরিচয় পাওয়া যায়নি।
কালীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার শামছুর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে আমরা ১২ জন বাসযাত্রীকে আহত অবস্থায় উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছি।