দিনাজপুরের হাকিমপুর (হিলি) পৌরসভার বিভিন্ন হাট, বাজার ও ব্যবসা প্রতিষ্ঠানের নৈশপ্রহরীদের মাঝে হাকিমপুর পৌরসভার পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার রাত সাড়ে ৮টার দিকে হিলি বাজারের নৈশপ্রহরীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন হাকিমপুর পৌসভার মেয়র জামিল হোসেন চলন্ত। পৌরসভার পক্ষ থেকে ১শ’ নৈশপ্রহরীকে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
এসময় সেখানে উপস্থিত ছিলেন, পৌরসভার প্যানেল মেয়র মিনহাজুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আতাউর রহমান কাজল, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম প্রমুখ।