ফরিদপুরে আরএম জুটমিলে অগ্নিকাণ্ড

ফরিদপুর

ফরিদপুর সদর উপজেলার সিবরামপুর আরএম জুট ড্রাইভারস ফিকশন জুট মিলস লিমিটেডে বৃহস্পতিবার ভোরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় পাঁচ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে কর্তৃপক্ষের দাবি। ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাস্টার সাইফুজ্জামান বলেন, ‘ভোর ৫টার দিকে সংবাদ পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে যায়।  প্রায় সাড়ে তিন ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় ফরিদপুরের দুইটি ও রাজবাড়ীর একটি ইউনিট নির্বাপণ কাজে অংশ নেয়।

তিনি আরও বলেন, ‘অগ্নিকাণ্ডের কারণ এখনও নিরুপণ করা যায়নি। প্রাথমিকভাবে  ধারণা করা হচ্ছে ক্ষয়ক্ষতির পরিমাণ ত্রিশ লাখ টাকার বেশি হবে।

আর পড়ুন: তাপমাত্রা কিছুটা বাড়লেও শীত কমেনি পঞ্চগড়ে