বেনাপোল সীমান্তে ভারতীয় মদ ও অলংকার উদ্ধার






বেনাপোল সীমান্তে ইমিটিশনের অলংকার উদ্ধারবেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মদ ও ইমিটেশন অলংকার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। সোমবার  (২৯ জানুয়ারি ) ভোরে অভিযান চালিয়ে ১৭০ বোতল মদ ও ইমিটেশন অলংকার উদ্ধার করা হয়। ৪৯ বিজিবির আইসিপি ক্যাম্পের কমান্ডার  সুবেদার আব্দুল ওয়াহাব এ তথ্য নিশ্চিত করেছেন।

বেনাপোল সীমান্তে মদ উদ্ধারকমান্ডার  সুবেদার আব্দুল ওয়াহাব বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নিজস্ব গোয়েন্দা সূত্রে জানতে পারি চোরাচালানিরা বিপুল পরিমাণ মদ ও ইমিটেশনের একটি চালান নিয়ে ভারত সীমান্ত পার হয়ে বাংলাদেশ সীমান্তের সাদিপুর গ্রামের মধ্য দিয়ে যশোরের দিকে যাবে। এ সংবাদের ভিত্তিতে বিজিবির সদস্যরা ফোর্স নিয়ে সেখানে অভিযান চালায়। এ সময় চোরাচালানিরা মদ ও ইমিটেশনের বস্তা ফেলে পালিয়ে যায়। পরে বস্তাগুলো ক্যাম্পে নিয়ে তার মধ্য থেকে ১৭০ বোতল মদ ও ৬ লাখ টাকার ইমিটেশন অলংকার পাওয়া যায়।’ 

তিনি আরও জানান, এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।