ঝিনাইদহে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেফতার ১

উদ্ধার করা রামদাঝিনাইদহের শৈলকুপা উপজেলার সারুটিয়া ইউনিয়নের ভাটবাড়িয়া গ্রাম থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আফজাল হোসেন নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।

ঝিনাইদহের সিনিয়র সহকারী পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) তারেক আল মেহেদি জানান, গত বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে ওই ইউনিয়নের কাতলাগাড়ী বাজারে সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আজিজুর রহমানকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। এ ঘটনায় থানায় মামলা হলে অভিযানে নামে পুলিশ।

উদ্ধার করা বল্লম ও ঢাল অভিযানের অংশ হিসেবে শুক্রবার (২ ফেব্রুয়ারি) ভাটবাড়িয়া গ্রাম থেকে ওই মামলার আসামি আফজালকে গ্রেফতারে পুলিশ। পরে তার স্বীকারোক্তি মোতাবেক বাড়ি থেকে ১২টি রামদা, ১৫টি বল্লম ও ২২টি ঢাল উদ্ধার করা হয়।