ওসি মারুফ আহমেদ জানান, রবিবার রাতে আব্দুর রাজ্জাক ও তার স্ত্রী নিজ বাসায় সিলিন্ডার বিস্ফোরণের কারণে দগ্ধ হন। মারাত্মক আহত অবস্থায় তাদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি আরও জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। গ্যাস সিলিন্ডারে ত্রুটির কারণে বিস্ফোরণটি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।