মামলার আসামিরা হলেন নিরালার ২ নম্বর কাশেমনগর লেন এলাকার নয়ন। নয়নের বাবা ব্যবসায়ী বজলুর রহমান স্থানীয় ২৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক, ওয়ার্ড পুলিশিং কমিটির সদস্য এবং ২ নম্বর কাশেম নগর জনকল্যাণ সমিতির সভাপতি। অপর আসামি নয়নের বন্ধু রিয়াল। সে সম্প্রতি বিদেশে পাড়ি জমিয়েছে। অপর ধর্ষক রিয়ালের মামার পরিচয় কেউ জানাতে পারেনি।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএম মিজানুর রহমান জানান, এ ঘটনায় শনিবার দুপুরে একটি অভিযোগ পাওয়া যায়। অভিযোগটি আমলে নিয়ে পুলিশ প্রাথমিকভাবে যাচাই বাছাই করে। যাচাই বাছাইয়ে অভিযোগের সপক্ষে তথ্য উপাত্ত পাওয়া যায়। এরপর রবিবার রাতে অভিযোগটি নথিভুক্ত করে তদন্ত শুরু করা হয়েছে। আসামিদের গ্রেফতারে অভিযান পরিচালনা করা হচ্ছে।
নির্যাতিতা জানায়, প্রতিবেশী নয়ন ক্রিকেট খেলার কথা বলে গত বছরের অক্টোবরে তাকে গল্লামারী ডেকে পাঠায়। এরপর ইজিবাইকে গল্লামারী যায় সে। সেখান থেকে অন্য একটি অটোরিকশায় খুলনা বিশ্ববিদ্যালয় পর্যন্ত গিয়ে রিয়াল নামে একজনের সঙ্গে তাকে পরিচয় করিয়ে দেয় নয়ন। সেখান থেকে অনেক ঘুরে কৈয়ার বিলে রিয়ালের নানার মাছের ঘেরে তাকে নিয়ে গিয়ে পালাক্রমে ধর্ষণ করা হয় এবং ঘটনা কাউকে না জানাতে ভয়-ভীতি দেখানো হয়।
নির্যাতিতা কিশোরীর বাবা বলেন, ‘প্রতিবেশী নয়নসহ তিন জন তার মেয়েকে ক্রিকেট খেলার কথা বলে কৈয়ার বিলে একটি ঘেরে নিয়ে ধর্ষণ করেছে। হত্যার ভয় দেখানোয় মেয়ে মুখ খুলতে সাহস পায়নি।’