বিএনপি-জামায়াতের ২০ নেতাকর্মীসহ ৬৩ জন আটক ঝিনাইদহে

ঝিনাইদহঝিনাইদহে নাশকতাবিরোধী বিশেষ অভিযানে বিএনপি-জামায়াত নেতাকর্মীসহ ৬৩ জনকে আটক করেছে পুলিশ। সোমবার রাত থেকে মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ঝিনাইদহের পুলিশ সুপার মিজানুর রহমান জানান, জেলায় নাশকতাবিরোধী বিশেষ অভিযান চলছে। অভিযানের অংশ হিসেবে জেলার ৬টি উপজেলা থেকে ১৫ বিএনপি ও ৫ জামায়াত নেতাকর্মীসহ ৬৩ জনকে আটক করা হয়েছে। আটককৃতরা বিভিন্ন মামলার এজাহারভুক্ত ও ওয়ারেন্টভুক্ত আসামি। তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।