সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, সদর থানায় ৩০ জন, কলারোয়া থানায় সাত জন, তালা থানায় চার জন, কালিগঞ্জ থানায় পাঁচ জন, শ্যামনগর থানায় ১১ জন, আশাশুনি থানায় চার জন, দেবহাটা থানায় তিন জন, ও পাটকেলঘাটা থানায় চার জনকে আটক করেছে পুলিশ।
আটক উল্লেখযোগ্য বিএনপি জামায়াত নেতাকর্মীরা হলেন- তালা থানা যুবদলের সহ সভাপতি মো. আশরাফুল ইসলাম (৪৫), কলারোয়া থানার তেঁতুলিয়া ইউপি ছাত্রদলের সভাপতি মো. ওলিউর রহমান (৩০), মো. ইউসুফ আলী (৩৫), কেরালকাতা ইউপির ৪নং ওয়ার্ড জামায়াতের সভাপতি খোরশেদ আলম (৩৬), শ্যামনগর থানার সাবেক জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ছাইল উদ্দিন (৫৩), ১০নং আটলিয়া ইউপির বিএনপির সভাপতি শাহিন (৪৫), কাশিমারী ইউপির ২নং ওয়ার্ড বিএনপির সেক্রেটারি সাজ্জাদ হোসেন (৪৫), খলিষখালী ইউপির ১নং ওয়ার্ড জামায়াতের সভাপতি তৌহিদুল আমিন (৪৫)।