খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতদের থানা হাজতে রাখা হয়েছে।
গ্রেফতার অন্যরা হলেন মহানগর বিএনপির সহদফতর সম্পাদক সামছুজ্জামান চঞ্চল, জাসাসের কেন্দ্রীয় সহসভাপতি মেহেদী হাসান দীপু ও যুবদল নেতা সালা উদ্দিন।
খুলনা মহানগর বিএনপির তথ্য ও প্রযুক্তি সম্পাদক এহতেশামুল হক শাওন জানান, সাহারুজ্জামান মোর্তুজাসহ গ্রেফতারকৃতরা দলীয় কার্যালয়ে প্রবেশ করার চেষ্টা করছিলেন। কিন্তু পুলিশ তাদেরকে বাধা দেয়। এ সময় বাকবিতণ্ডা হয়।
এ সংক্রান্ত আগের খবর:
খুলনায় বিএনপি অফিস ঘিরে পুলিশ, রাস্তা ঘাট ফাঁকা