ঝিনাইদহে বিএনপি-জামায়াত নেতাকর্মীসহ ৫৩ জন গ্রেফতারঝিনাইদহে পুলিশের নাশকতাবিরোধী অভিযানে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীসহ ৫৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত থেকে শুক্রবার (৯ ফেব্রুয়ারি) ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। ঝিনাইদহ জেলা পুলিশ সুপার মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ সুপার জানান, জেলাব্যাপী পুলিশের নাশকতাবিরোধী অভিযান চলমান রয়েছে। অভিযানের অংশ হিসাবে জেলার বিভিন্ন উপজেলা থেকে ৫ জামায়াত ও ১৬ বিএনপি নেতাকর্মীসহ ৫৩ জনকে গ্রেফতার করা হয়। অভিযানে ৬টি ককটেলও উদ্ধার করা হয়েছে।
তিনি আরও জানান, গ্রেফতারকৃতরা বিভিন্ন মামলার এজাহারভুক্ত আসামি। তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।