ঝিনাইদহে আ.লীগের বিক্ষোভ

ঝিনাইদহে আওয়ামী লীগের বিক্ষোভবিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা আওয়ামী লীগ। শুক্রবার (০৯ ফেব্রুয়ারি) সকালে শহরের এইচ এস এস সড়কের জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক ঘুরে পোস্ট অফিস মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঝিনাইদহ-১ শৈলকুপা আসনের সংসদ সদস্য আব্দুল হাই বক্তব্য রাখেন। মিছিল ও সমাবেশে ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী, জেলা পরিষদের চেয়ারম্যান কনক কান্তি দাসসহ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষকলীগ, শ্রমিক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, বিএনপি জামায়াত দেশে এর আগেও নৈরাজ্য সৃষ্টি করেছে। দুর্নীতিবাজ খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে ঝিনাইদহে কোনও প্রকার বিশৃঙ্খলা করার চেষ্টা করা হলে তা কঠোরভাবে দমন করা হবে।