ঝিনাইদহের পুলিশ সুপার মিজানুর রহমান জানান,রাতভর অভিযান চালিয়ে ঝিনাইদহ সদর থেকে বিএনপি’র ৮, জামায়াত ৩, শৈলকুপা থেকে বিএনপি’র ৬, হরিণাকুণ্ডু থেকে বিএনপি ৯ ও জামায়াতের একজন এবং কালীগঞ্জ থেকে বিএনপি’র দুই নেতাকর্মীকে গ্রেফতরা করা হয়েছে।
এছাড়াও বিভিন্ন মামলায় ৬ উপজেলা থেকে গ্রেফতার করা হয়েছে আরও ৪০ জনকে। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।