খুলনায় জমে উঠেছে বই মেলা

ক্রেতাদের ভিড়ে জমে উঠেছে বইমেলাখুলনায় জমে উঠেছে এবারের একুশে বই মেলা। মেলায় প্রতিদিনই বাড়ছে বইপ্রেমী ক্রেতাদের ভিড়। আগামী পহেলা ফাল্গুনকে সামনে রেখে বই মেলা আরও জমে উঠবে বলে আশা প্রকাশ করেছেন মেলার আয়োজকরা।

বইমেলায় ক্রেতাদের ভিড়আছিয়া বুক হাউজের স্বত্বাধিকারী কে এম তুহিন বাবু জানান, এবারের মেলায় বইয়ের চাহিদা অনেক ভালো। তার স্টলে রকিব হাসানের লেখা দুটি বই এসেছে। তিনি তার স্টলে ৩০% ছাড় মূল্যে বই বিক্রি করছেন।

স্থানীয় সরকারি চাকরিজীবী আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, গত বছরের তুলনায় এবার দর্শক সমাগম বেশি। মেলা মাঠের পরিবেশটাও ভালো।

বইমেলায় বই দেখছে শিশুরাগাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের প্রতিষ্ঠাতা খান আক্তার হোসেন বলেন, আগামী ১৬ ফেব্রুয়ারি মেলামঞ্চে দিনব্যাপী তাদের অনুষ্ঠান থাকবে। ওইদিন কবি পরিষদের ৭৭তম সম্মেলন অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে রেজিস্ট্রেশনের কাজ শুরু হয়েছে। ওই দিন ৮২টি বইয়ের মোড়ক উন্মোচন করা হতে পারে।

বইমেলায় শিশু ক্রেতাবুক পয়েন্ট স্টলের প্রতিনিধি ভাস্কর সাহা বলেন, প্রচার প্রচারণা কম। তারপরও বইপ্রেমীরা নিজ টানেই মেলা প্রাঙ্গণ প্রাণবন্ত করে তুলেছেন।