ঝিনাইদহ জেলা পুলিশ সুপার মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, জেলায় পুলিশের নাশকতা বিরোধী বিশেষ অভিযান চলছে। অভিযানের অংশ হিসাবে জেলার ৬ টি উপজেলা থেকে ২০ জন বিএনপি, চার জন জামায়াত ও এক শিবির কর্মীসহ ৬৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১৩ টি ককটেল।
তিনি আরও জানান, গ্রেফতারকৃতরা বিভিন্ন মামলার এজাহারভুক্ত আসামি। তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।