মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আজিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক উজ্জ্বলকে আটক করেছে। নিহত আব্দুল্লাহ একই এলাকার মহাম্মদ আলীর ছেলে।
ওসি আরও জানান, পোড়াদহ এলাকার মহাম্মদ আলীর মেয়ের সঙ্গে সম্পর্ক গড়ে তোলে ইসলামী বিশ্ববিদ্যালয় এলাকার হাতিয়া গ্রামের খবির উদ্দিন শেখের ছেলে উজ্জ্বল হোসেন। তাদের এ সম্পর্ক জানাজানি হলে উজ্জ্বলকে বকাঝকা করে মেয়ের বড় ভাই আবদুল্লাহ।
ওসি জানান, বুধবার সন্ধ্যায় বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে আবদুল্লাহর বাড়িতে আসে উজ্জ্বল। এ সময় উজ্জ্বলকে বাসায় আসতে নিষেধ করলে সে ক্ষুব্ধ হয়ে ওঠে। একপর্যায়ে সে ধারালো অস্ত্র দিয়ে আবদুল্লাহকে কুপিয়ে খুন করে। এ সময় আবদুল্লাহর মা বাধা দিলে তাকেও কুপিয়ে জখম করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে উজ্জ্বলকে আটক করে। আবদুল্লাহর লাশ উদ্ধার করে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।