বেনাপোল পৌরসভার মেয়র আশরাফুল আলম লিটন জানান, এবার একুশে ফেব্রুয়ারি উদযাপনের স্লোগান হবে ‘বিশ্বমানব হবি যদি কায়মনে বাঙালি হ’। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ পৌরসভা মিলনায়তনে এক সভায় এ স্লোগানের কথা তুললে পশ্চিম বাংলার খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকসহ সবাই সর্বসম্মতিক্রমে সমর্থন করেন।
মেয়র বলেন, ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দুই বাংলার মানুষ বেনাপোল নো-ম্যন্সল্যান্ডে স্বেচ্ছায় রক্ত দান করবে। এবারের একুশে ফেব্রুয়ারি উদযাপন হবে অত্যন্ত জাঁকজমকভাবে। দুই বাংলার দুই কিলোমিটার পর্যন্ত বর্নিল সাজে সাজবে। উভয় দেশের বাঙালিরা শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর শেষে একই মঞ্চে আলোচনা সভায় অংশ নেবেন। দুই বাংলার জাতীয় পর্যায়ের নেতাসহ ভাষা সৈনিক ও শিল্পীরা উপস্থিত থাকবেন একুশের মঞ্চে।’