ঝিকরগাছা উপজেলা চেয়ারম্যান গ্রেফতার

ঝিকরগাছা উপজেলা পরিষদ চেয়ারম্যান সাবিরা নাজমুল মুন্নিযশোরের ঝিকরগাছা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবিরা নাজমুল মুন্নিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে যশোর বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। ঢাকায় যাওয়ার জন্য তিনি যশোর বিমানবন্দরে অপেক্ষা করছিলেন।

যশোর কোতোয়ালী থানার ওসি একেএম আজমল হুদা চেয়ারম্যান গ্রেফতারের খবর নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘মুন্নির বিরুদ্ধে নাশকতার পাঁচটি মামলা রয়েছে। ’

যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেরুল হক সাবু বলেন, ‘যতদূর জানি, তার বিরুদ্ধে পুলিশ যে মামলাগুলো করেছিল, সেগুলোতে হাইকোর্ট থেকে জামিনে ছিলেন মুন্নি। তারপরও কেন তার মতো একজন নারী উপজেলা চেয়ারম্যানকে আটক করা হলো বুঝতে পারছি না।’