চুয়াডাঙ্গায় ছয়টি স্বর্ণের বারসহ আটক ১

চুয়াডাঙ্গা থেকে আটক স্বর্ণের বার

চুয়াডাঙ্গা থেকে ৬টি স্বর্ণের বারসহ রাকিব হোসেন (২৩) নামে এক চোরকারবারীকে আটক করেছে বিজিবি। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে জীবননগর উপজেলার গয়েশপুর সীমান্তের গোয়ালপাড়া পাকা রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়। যশোর আরআইবি ব্যুরো চিফ আব্দুল খবীর সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আটক  রাকিব হোসেন উপজেলার নতুনপাড়া গ্রামের আব্দুর রহমানের ছেলে।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার গয়েশপুর বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার আব্দুস সাত্তারের নেতৃত্বে একটি দল গোয়ালপাড়া পাকা রাস্তার ধারে ওৎ পেতে ছিল। এসময় সীমান্তের নতুনপাড়া যাওয়ার পথে রাকিব হোসেনকে ধাওয়া করে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৬টি স্বর্ণের বার (১ কেজি ৮৬৪ গ্রাম) উদ্ধার করা হয়।

আরও পড়ুন: বেনাপোলে বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা উদ্ধার