চারুকলা ইনস্টিটিউটের তিনটি ডিসিপ্লিনের তিনজন শিক্ষার্থীকে শ্রেষ্ঠ শিল্পকর্মের জন্য এবার শশিভুষণ পাল গ্রান্ড অ্যাওয়ার্ড এবং ৩৬ জনকে মিডিয়া বেস্ট এবং ক্লাস বেস্ট অ্যাওয়ার্ড দেওয়া হবে। বুধবার সকাল সাড়ে ১০ টায় প্রধান অতিথি হিসেবে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান পুরস্কার বিতরণ করবেন।
এবার শশিভুষণ পাল গ্রান্ড অ্যাওয়ার্ড পাচ্ছেন ড্রইং এন্ড পেইন্টিং ডিসিপ্লিনের এমএফএ (মাস্টার্স অব ফাইন আর্টস) ১৬ ব্যাচের শিক্ষার্থী পীযুষ বিশ্বাস, প্রিন্টমেকিং ডিসিপ্লিনের এমএফএ ১৬ ব্যাচের মো. কাওসার সিকদার, ভাস্কর্য ডিসিপ্লিনের এমএফএ ১৬ ব্যাচের জায়েদ আল মাহফুজ।
মিডিয়া বেস্ট অ্যাওয়ার্ড প্রাপ্তরা হলেন- ড্রইং এন্ড পেইন্টিং ডিসিপ্লিনের এমএফএ ১৬ ব্যাচের শিক্ষার্থী জয় কুমার ভৌমিক, বিএফএ (ব্যাচেলর অব ফাইন আর্টস) ১২ এবং ১৩ ব্যাচের অলিক কুমার রপ্তান, ১৪ ব্যাচের রাজ সিংহ, ১৫ ব্যাচের হিরন্ময় মণ্ডল, ১৬ ব্যাচের অমিয়পাল অমি, ১৭ ব্যাচের আয়শা সিদ্দিকা, প্রিন্টমেকিং ডিসিপ্লিনের এমএফএ ১৬ ব্যাচের কেয়া চক্রবর্তী, বিএফএ ১২ এবং ১৩ ব্যাচের মো. তৌহিদুর রহমান, ১৪ ব্যাচের পিন্টু ঠিকাদার, ১৫ ব্যাচের মোঃ শফিকুল আলম, ১৬ ব্যাচের তাবাসসুম ইমা, ১৭ ব্যাচের সুমাইতা আফরিন, ভাস্কর্য ডিসিপ্লিনের এমএফএ ১৬ ব্যাচের গৌতম চৌধুরী, বিএফএ ১২ এবং ১৩ ব্যাচের মো. রবিউল ইসলাম, ১৪ ব্যাচের রূপক কুমার সাহা, ১৫ ব্যাচের নিশাত আরা সীমা, ১৬ ব্যাচের ঐন্দ্রিলা হাজরা, ১৭ ব্যাচের মধুরিমা সাহা।
ক্লাস বেস্ট অ্যাওয়ার্ড প্রাপ্তরা হলেন- ড্রইং অ্যান্ড পেইন্টিং ডিসিপ্লিনের এমএফএ, ১৬ ব্যাচের সজল মিশ্র, বিএফ এ ১২ এবং ১৩ ব্যাচের ববিতা আখতার, ১৪ ব্যাচের দিতি শীল চৈতি, ১৫ ব্যাচের অলোকেশ মণ্ডল, ১৬ ব্যাচের সুভাশিষ বৈরাগী, ১৭ ব্যাচের পুষ্পেন্দু রাজ, প্রিন্টমেকিং ডিসিপ্লিন, এমএফএ, ১৬ ব্যাচের শাহরিন শাবনাম, বিএফএ, ১২ এবং ১৩ ব্যাচের জেবা ফারিয়া মিতি, ১৪ ব্যাচের নওরিন শাহরিন শান্তা, ১৫ ব্যাচের মেহেদী আহমেদ সৈকত, ১৬ ব্যাচের তন্দ্রা বিশ্বাস, ১৭ ব্যাচের অমরিতা রায়। ভাস্কর্য ডিসিপ্লিনের এমএফএ, ১৬ ব্যাচের শ্রবন্তি চৌধুরী, বিএফএ, ১২ এবং ১৩ ব্যাচের বিজন হালদার, ১৪ ব্যাচের দেবাংশু কুমার গাইন, ১৫ ব্যাচের মৌমিতা রায়, ১৬ ব্যাচের ফারিনা সুলতানা তমা, ১৭ ব্যাচের তিয়ান্না আশিক প্রাপ্তি।