যশোরের শার্শায় একটি নাইন এমএম পিস্তল ও এক রাউন্ড গুলিসহ সোহানুর রহমান সোহান (২৬) নামে এক সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ। বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে শার্শার বাঁগআচড়া এলাকার জামতলা থেকে তাকে আটক করে পুলিশ। আটক সোহানুর নাভারণ দক্ষিণ বুরুজবাগান গ্রামের আব্দুল আজিজের ছেলে।
পুলিশ জানায়, আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি কয়েকজন সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য বাঁগআচড়ার জামতলায় গোপন বৈঠক করছে। পরে বাঁগআচড়া পুলিশ ফাঁড়ির একটি দল সেখানে অভিযান চালিয়ে সোহানুরকে একটি নাইন এমএম পিস্তল ও এক রাউন্ড গুলিসহ আটক করে। এ সময় তার সঙ্গীরা পালিয়ে যায়।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম মশিউর রহমান জানান, সোহানের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে। তাকে যশোর আদালতে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: দুই কাভার্ডভ্যানের মধ্যে সংঘর্ষে নিহত ১