সাতক্ষীরায় একটি বাড়িকে ‘পাখি বাড়ি’ ঘোষণা

পাখি বাড়ি ঘোষণা করা হচ্ছে

সাতক্ষীরা শহরের রাজার বাগান গ্রামের একটি বাড়িকে ‘পাখি বাড়ি’ ঘোষণা করা হয়েছে। পাখি প্রেমিক আসাদুজ্জামান তার বাড়ির আঙিনায় গাছে গাছে মাটির ভাড় ঝুলিয়ে পাখি বান্ধব পরিবেশ তৈরি করেছেন। বৃহস্পতিবার সকাল ১০টায় বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বারসিক এবং শিক্ষা সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিমের সহযোগিতায় সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু এ ঘোষণা দেন।

‘পাখির প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশ করি’ স্লোগানকে সামনে রেখে তারা এ উদ্যোগ নিয়েছে।

পাকি বাড়ির উদ্যোক্তা ও যুব পাখি প্রেমিক আসাদুজ্জামান জানান, পাখির প্রতি ভালোবাসা দেখাতে আমার এই উদ্যোগ। কেউ যেন পাখি না মারে। পাকি অবাধে চলাফেরা করতে পারে সেই সচেতনতা সৃষ্টির চেষ্টা চালাচ্ছি।

তিনি আরও বলেন,‘পাখি পোকা মাকড় খায়, ফসল বাঁচায়। বীজদানা খেয়ে নতুন গাছের জন্ম দেয়। পাখির ডাকে ভোর হয়। পাখির ডানায় স্বপ্ন উড়ায় মানুষ। পাখি পরিবেশের বন্ধু। আসুন পাখির বৈচিত্র্য রক্ষা করি।’  

এ সময় আরও  উপস্থিত ছিলেন বারসিকের সমন্বকারী পাভেল পার্থ, শেখ ফারুকুজ্জামান ডেভিড, পাকি বাড়ির উদ্যোক্তা আসাদুজ্জামান সরদার, শিক্ষা, সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিমের সধারণ সম্পাদক গাজী আসাদ, সাংগঠনিক সম্পাদক নাহিদ হাসান, প্রচার সম্পাদক নূরুল হুদা, শাকিল হোসেন, আওসাফুর রহমান, আব্দুল কাদের, আবুল হোসেন, শওকাত হোসেন, প্রেমা, রুপা প্রমুখ।

গবেষক ও লেখক পাভেল পার্থ জানান, মানুষের প্রয়োজনে পাখিকে টিকিয়ে রাখতে হবে। পাখি না থাকলে খাদ্য শৃঙ্খলা ভেঙে পড়বে। এই বাড়িটা একটি বিশেষ বাস্তুসংস্থান। যেখানে পুকুর, গাছ, গরু-ছাগল, হাঁস-মুরগিসহ প্রকৃতির বৈচিত্র্যে ভরপুর সেখানে পাখির বসবাসের জন্য এমন একটি বাড়ি খুবই ভালো উদ্যোগ। এধরণের কাজে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।

সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু বলেন, এটি খুব ভালো একটি উদ্যোগ। এতে পাখির প্রতি ভালোবাসা সৃষ্টি হবে। সবার মাঝে সচেতনতাও সৃষ্টি হবে। পাখি বাড়ি উদ্যোগটি একটি ব্যতিক্রম উদ্যোগ।

আরও পড়ুন: ছাত্রলীগ নেতা সুদীপ্ত হত্যা মামলায় চবি শিক্ষার্থী গ্রেফতার