‘বিএনপি রাজাকার পরিহারে নীরব এবং দুর্নীতিবাজ রক্ষায় সরব। তাই তাদের কাছ থেকে গণতন্ত্র ও উন্নয়ন আশা করা যায় না। মুখে গণতন্ত্রের কথা বললেও তারা রাজাকার পরিহারে চরম নীরবতা পালন করছে। তাই এই দলকে ক্ষমতার বাইরে রাখাই উচিত।’
জাসদ সভাপতি বলেন, ‘দশ বছর ধরে খোলা আদালতে মামলা চলেছে, তিনবার আদালত বদল হয়েছে। তাদের পছন্দমতো আদালতেই সেই মামলার রায়ের পর তারা বলছেন মিথ্যা মামলা। তাহলে প্রথম দিনই আদালত অস্বীকার করা উচিত ছিলো।’
মিয়ানমার সীমান্তে উত্তেজনার প্রসঙ্গে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, ‘এ বিষয়ে আমরা সতর্ক আছি। মিয়ানমার বিষয় নিয়ে বর্তমান সরকার ও আন্তর্জাতিক অঙ্গন পরিষ্কার অবস্থান নিয়েছে। বাংলাদেশ ও বিশ্ববাসী একদিকে আর মিয়ানমার এখন একঘরে। সরকারের প্রচেষ্টায় মিয়ানমার আলোচনায় বসতে রাজি হয়েছে।’
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- কুষ্টিয়া রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. শাহজাহান আলী, জাসদের সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম স্বপন, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, মিরপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী প্রমুখ।