সাতক্ষীরায় আগুনে ছয়টি দোকান পুড়ে ছাই

সাতক্ষীরা জেলা 

সাতক্ষীরা শহরে ছয়টি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্তরা। শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে শহরের পাকাপোল মোড়ে এ আগুনের ঘটনা ঘটে।

মেসার্স আধুনিক এন্টারপ্রাইজের মালিক শেখ সাব্বির হোসেন জানান, রাত ১টার দিকে দোকানপাট বন্ধ করে আমরা বাড়িতে যাই। রাত আড়াইটার দিকে খবর পাই দোকানে আগুন লেগেছে। এসে দেখেন তার দোকানসহ পাশের পাঁচটি ফলের দোকান পুড়ে গেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহমেদ জানান, শহরের পাকাপোলের মোড়ের দোকানে অগ্নিকাণ্ডের ঘটন ঘটে। খবর পেয়ে সাতক্ষীরা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার আগেই পাঁচটি ফলের দোকান ও একটি কসমেটিক্সের দোকান পুরে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হতে পারে।

আরও পড়ুন: মিয়ানমারে ফেরার আশাতেই নো-ম্যানস ল্যান্ডে রোহিঙ্গারা!