জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক তারেক মাহমুদ জানান, ‘জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সদস্যরা উপজেলার নওদাপাড়া গ্রামে অভিযান চালিয়ে গাঁজা ব্যবসায়ী রোকেয়া খাতুনকে সাড়ে পাঁচ কেজি গাঁজাসহ তার নিজ বসতঘর থেকে আটক করে। তার স্বামী মো. আব্দুল আজিজও (৫৫) গাঁজা ব্যবসায়ী। সে পলাতক রয়েছে। আসামিদের বিরুদ্ধে ভেড়ামারা থানায় একটি মামলা করা হয়েছে।’