শুক্রবার (৯ মার্চ) বেলা ১২টার দিকে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধনকৃত ফলক স্থাপন অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
‘বিএনপি এবং খালেদা জিয়াকে হিটলারের চাইতে খারাপ’ আখ্যা দিয়ে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, ‘জেলখানায় আছে টাকা চুরি মামলার আসামিরা, গ্রেফতার হচ্ছে মানুষ পোড়ানো মামলার আসামিরা। খালেদা জিয়া ৯৩ দিন নির্দেশ দিয়ে মানুষ পুড়িয়েছে। সুতরাং রাজাকার, জঙ্গি ও আগুন সন্ত্রাসীদের সঙ্গী হয়ে খালেদা জিয়া রাজনৈতিকভাবে আত্মহত্যা করেছেন।’
এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা জাসদের সাধারণ সম্পাদক আব্দুল আলিম স্বপন, সাংগঠনিক সম্পাদক অসিত সিংহ রায়সহ জাসদ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।