শুক্রবার বিকাল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত নুর হাকিমের বাড়ি দামুড়হুদা উপজেলার দর্শনা পৌর শহরের মোবারক পাড়ায়।
দামুড়হুদা থানার ওসি আকরাম হোসেন একথা জানিয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়ছে, শুক্রবার বিকালে নুর হাকিম তার স্ত্রী ও মেয়েকে নিয়ে মোটরসাইকেলে করে মুজিবনগর যাচ্ছিলেন। কানাইডাঙ্গা বাটকেমারি ডন ইটভাটা সংলগ্ন রাস্তায় বিপরীত দিক থেকে আসা ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে তারা গুরুতর আহত হন। তাদেরকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক নুর হাকিমকে মৃত ঘোষণা করেন।