চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে চুয়াডাঙ্গার জীবননগর থেকে বিপুল পরিমান ভারতীয় ইমিটেশনের গয়না উদ্ধার করেছে বিজিবি। উদ্ধারকৃত এসব মালামালের আনুমানির মূল্য ৩৬ লাখ ৮০ হাজার টাকা। শুক্রবার সকাল ৮টার দিকে জীবননগর পাকা রাস্তার ওপর থেকে পরিত্যক্ত অবস্থায় এই মালামাল উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত ভারতীয় মালামালের আনুমানিক মূল্য ৩৬ লাখ ৮০ হাজার টাকা। এসব মালামাল দর্শনা কাস্টমস অফিসে জমা দেওয়া হয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলেও জানান তিনি।