সাতক্ষীরার কালিগঞ্জে নাসিমা খাতুন (৩৫)নামে এক গহবধূকে জবাই করে হত্যার পর তার স্বামী জালাল সানা থানায় গিয়ে আত্মসর্মন করেন। মঙ্গলবার গভীর রাতে কালিগঞ্জে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে এ হত্যার ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সাতক্ষীরা কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুবীর দত্ত।
তিনি জানান, স্ত্রীকে হত্যার পর বুধবার সকালে জালাল সানা থানায় এসে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। এ ঘটনায় পুলিশ তাকে আটক করেছেন। গৃহবধূ নাসিমা খাতুনের দুই মেয়ে রয়েছে।
সাতক্ষীরার কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুবীর দত্ত জানান,‘নাসিমা-জালাল দম্পতি দিন মজুরের কাজ করে সংসার চালান। তাদের অষ্টম শ্রেণী ও দশম শ্রেণীতে পড়ুয়া দুটি মেয়ে রয়েছে। সম্প্রতি জালাল সানা মানসিকভাবে কিছুটা ভারসাম্য হারিয়ে ফেলেছেন। যাকে-তাকে মার-ধর করাসহ মানুষের সঙ্গে অসংলগ্ন আচরণ করছেন।
তিনি আরও বলেন, মঙ্গলবার রাতের কোনও এক সময় তিনি তার স্ত্রীকে দা দিয়ে জবাই করে হত্যা করেন। সকালে তিনি থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল পাঠিয়েছে। এ ঘটনার নিহতের বাবা বাদী হয়ে হত্যা মামলার প্রস্তুতি নিচ্ছেন।
আরও পড়ুন: চার জনকে হাতুড়িপেটার অভিযোগ বেনাপোল ছাত্রলীগের বিরুদ্ধে