শনিবার (২৪ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে ভেড়ামারা উপজেলার সবুজকলি মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘বিএনপি’র চরিত্র হলো, তারা বিজয়ী হলে মিষ্টি বিতরণ করে। আর হেরে গেলে ফল বর্জন করে। আগামী জাতীয় নির্বাচনে বিএনপি অংশ নিলে তারাও ভালো ফলাফল করতে পারে।’
তথ্যমন্ত্রী বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। দেশ এখন উন্নয়নশীল দেশের কাতারে। উন্নয়ন এবং শান্তির ধারা বজায় রাখতে বর্তমান সরকারের বিকল্প নেই।’
কুষ্টিয়া-ভেড়ামারা মহাসড়কের উন্নয়ন কবে হবে-এমন প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, আগামী ১০ দিনের মধ্যে কুষ্টিয়া-ভেড়ামারা মহাসড়কের কাজ শুরু হবে। আগামী বর্ষা মৌসুম শুরুর আগেই কাজ শেষ হবে। টেন্ডারসহ সব প্রক্রিয়া এরই মধ্যে শেষ হয়েছে। এখন বাকি ঠিকাদারি প্রতিষ্ঠানকে ওয়ার্ক অডার দেওয়া।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সভাপত্বিত করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি কাউন্সিলার নাইমুল হক। শুভেচ্ছা বক্তব্য রাখেন ভেড়ামারা সবুজকলি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দা ফারজানা ইসলাম।