আটক কবির হাওলাদার বাগেরহাট জেলা শরনখোলা থানার রসুলপুর গ্রামের বাসিন্দা ফুল মিয়ার ছেলে।
অতিরিক্ত পুলিশ কমিশনার সরদার রকিবুল ইসলাম জানান, শনিবার সন্ধ্যায় কবির হাওলাদার দু’টি পুরাতন স্যালো মেশিন নিয়ে সোনাডাঙ্গা বাসস্ট্যান্ডে আসেন এবং বাসে করে চট্টগ্রাম যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। ওই সময় তাকে স্যালো মেশিনসহ সন্দেহজনকভাবে আটক করা হয়। এরপর স্যালো মেশিন তল্লাশি করা হয়। এ সময় স্যালো মেশিনের ভেতরে কৌশলে লুকিয়ে রাখা ১১ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।
তিনি আরও জানান, কবির হাওলাদার একটি মাদক চক্রের সদস্য। চক্রটি অনেকদিন ধরে চট্রগ্রাম থেকে বিভিন্ন কৌশলে ইয়াবা ট্যাবলেট খুলনায় পাচার করে বিক্রি করতো। এই চক্রের বাকি সদস্যদের আটক করার জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।