ঝালকাঠির রাজাপুরে চাঁদাবাজির অভিযোগে মো. মনির হোসেন (৩২) নামে এক সেনা সদস্য গ্রেফতার করা হয়েছেন। চাঁদা দাবির অভিযোগে করা সাধারণ ডায়েরির ভিত্তিতে রাজাপুর থানা পুলিশ শনিবার রাতে উপজেলা সদরের বাসা থেকে তাকে গ্রেফতার করে। এসময় তার বাসা থেকে কাভারসহ একটি খেলনা পিস্তল, এক জোড়া লেগ প্যাড ও র্যাবের পোষাক পরা একটি ছবি উদ্ধার করে পুলিশ। রাজাপুর থানার ওসি শামছুল আরেফিন বিষয়টি নিশ্চিত করেছেন।
পরে তার বিরুদ্ধে বিনা অনুমতিতে ও জোড়পূর্বক ঘরে ঢুকে ভয়ভীতি দেখিয়ে চাঁদা দাবির অভিযোগে মোতালেব সিকদার নামে এক ব্যক্তি রাজাপুর থানায় একটি মামলা (নং ১৭) করেন। পুলিশ এ মামলায় গ্রেফতার দেখিয়ে মনির হোসেনকে সেনাবাহীনির হাতে তুলে দেয়।
মামলার বিবরণে রাজাপুর উপজেলার বড় কৈবর্তখালী গ্রামের মো. মোতালেব সিকদার ওরফে কাবাতু অভিযোগ করেন, মনির সিকদারের সঙ্গে এলাকার বিভিন্ন মানুষের জমিজমা সংক্রান্ত বিরোধে রয়েছে। যাদের সঙ্গে তার বিরোধ রয়েছে মনির তাদের বিভিন্ন সময় খেলনার পিস্তল দিয়ে ভয়ভীতি দেখিয়ে টাকা পয়সা আদায় করতো। কর্পোরাল হয়েও তিনি নিজেকে ডিএডি পরিচয় দিতেন এবং ডিএডি র্যাংক ব্যাচ পরিহিত ছবি দেখিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করতেন। তার মোবাইলে ফোন দিয়ে মনির সিকদার ১ লাখ টাকা চাঁদা দাবি করেন এবং র্যাব-৮ বরিশাল প্রধান কার্যালয়ে তার বিরুদ্ধে অস্ত্র ও মাদক ব্যাবসার অভিযোগ রয়েছে বলে জানান। এর মিমাংসা করতে হলে ১ লাখ টাকা দরকার হবে। প্রাথমিকভাবে ২০ হাজার টাকা দিলে তাকে ওই অভিযোগের কাগজ দেখাবেন এবং সম্পূর্ণ টাকা পরিশোধ করার পর অভিযোগ পত্রটি ছিরে ফেলা হবে বলে জানান। এঘটনায় মোতালেব সিকদার ওরফে কাবাতু ২৪ মার্চ রাজাপুর থানায় একটি সাধারণ জিডি করেন। রাজাপুর থানা পুলিশ রবিবার আটককৃত মনির সিকদারকে সেনাবাহিনীর কাছে সোপর্দ করেন।
আরও পড়ুন: ঘুষ নেওয়া সেই সাব-রেজিস্ট্রার এছহাক আলী সাময়িক বরখাস্ত