আটক মিঠু ভারতের উত্তর ২৪ পরগনা জেলার বাগদা থানার মোস্তফাপুর গ্রামের মৃত হযরত দফাদারের ছেলে।
উপ-অধিনায়ক নজরুল ইসলাম বলেন, ‘গোপন সূত্রে জানতে পারি শিকারপুর সীমান্তের এম পি ২৮/৬ এস পিলারের ১০০ গজের মধ্য দিয়ে বিপুল পরিমাণ সোনার একটি চালান ভারতে পাচার হবে। এমন সংবাদের ভিত্তিতে শিকারপুর বিজিবির কমান্ডার হাবিলদার আতিয়ার রহমানের নেতৃত্বে একটি টহল দল সেখানে অভিযান পরিচালনা করে ৩২ পিস সোনার বারসহ মিঠুকে আটক করে। আটক সোনার ওজন ৩ কেজি ৪০০ গ্রাম । যার বাজার মূল্য প্রায় ১ কোটি ৪৭ হাজার টাকা।’
তিনি আরও জানান, উদ্ধারকৃত সোনাসহ মিঠুকে বেনাপোল বন্দর থানায় সোপর্দ করা হয়েছে।