মৃত জান্নাতুল ফেরদৌস মীম ভেড়ামারা উপজেলার সাতবাড়ীয়া গ্রামের দুবাই প্রবাসী আলতাফ হোসেনের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে মীমকে বাসায় একা রেখে তার মা একটি দাওয়াতের অনুষ্ঠানে যায়। বিকেল ৪টার দিকে তার মা বাড়ি এসে দেখে মীমের দেহ ফ্যানের সঙ্গে ঝুলছে। পরে তাকে উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি জানান, ধারণা করা হচ্ছে মীম আত্মহত্যা করেছে। পারিবারিক ভাবে কোনও অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফন করা হয়েছে।