খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান জানান, পারিবারিক বিরোধের জের ধরে বুধবার রাতে স্বামী দেলোয়ার হোসেন আকন তার স্ত্রী শারমিন আক্তার ভানুকে কুপিয়ে খুন করে লাশ বাড়ির পেছনে ফেলে রেখে পালিয়ে যায়। বৃহস্পতিবার সকালে নিহতের মা বাড়ির পেছনে মেয়ের ক্ষতবিক্ষত লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।
ঘাতক দেলোয়ার হোসেন আকন সুনামগঞ্জ জেলার মাদুস মিয়ার ছেলে। বিয়ে করে তিনি শ্বশুরবাড়িতে বসবাস করছিলেন। পুলিশ গৃহবধূর লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।